ফেইসবুক থেকে ক্ষতিকর ওয়েবসাইটের লিংকে প্রবেশের সময় ব্যবহারকারীদের সতর্ক করবে ফেইসবুক। ফেইসবুক ব্যবহারকারীদের অনলাইন স্প্যাম এবং মেলওয়্যার থেকে রক্ষা করতেই নতুন এই সতর্ক-ব্যবস্থা চালু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ফিনল্যান্ডের সফটওয়্যার নির্মাতা ওয়েব অব ট্রাস্ট (ডবি্লওওটি) এই প্রযুক্তি সেবা ডেভেলপ করেছে।
ফেইসবুকে এমন কিছু নিম্নমানের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, যেগুলোতে ক্লিক করলে ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ে। এমনকি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যও চুরি করে সেগুলো অবৈধভাবে ব্যবহার করে সাইটগুলো। এ কারণে ৫০ কোটি ফেইসবুক ব্যবহারকারীর নিরাপত্তা আরো সুদৃঢ় করতেই নতুন এই সেবা চালু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

Awesome....
ReplyDelete