নতুন রূপে জিমেইল - SRLOVEBD

মেতে উঠুন প্রযুক্তির সুরে

Friday, 15 January 2016

নতুন রূপে জিমেইল

২ নভেম্বর যারা জিমেইল ঢুকেছেন তারা নতুন অপশনে যাবার একটি নোটিফিকেশন পেয়েছেন। নোটিফিকেশনটিতে ক্লিক করলেই নতুন চেহারার জিমেইল দেখতে পেয়েছেন। সার্চ জায়ান্ট গুগলের মেইল সার্ভিস ‘জিমেইল’ পুরো নতুন রূপে আসছে বলে আগেই তথ্য ফাঁস হয়েছিলো। অবশেষে সে নতুন রূপের দেখা মিললো ২ নভেম্বর। খবর ম্যাশএবল-এর।

ফাঁস হওয়া তথ্যে প্রকাশ পেয়েছিলো, নতুন চেহারার জিমেইল তৈরির কাজটি সম্পন্ন করে ফেলেছে গুগল। জিমেইল এর নতুন চেহারার এই তথ্য একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছিলো। জিমেইলে আপডেটেড সার্চ বক্স, পরিছন্ন ডিজাইন ছাড়াও নতুন অনেক অপশন যোগ হচ্ছে বলেই খবর রটেছিলো। নতুন রূপের জিমেইলে সবগুলো অপশনই দেখা গিয়েছে।

নতুন চেহারার জিমেইলে যোগ হয়েছে চ্যাটের জন্য নতুন ইন্টারফেস এবং হাই রেজুলিউশনের থিম। আরো সহজ, পরিছন্ন এবং যোগাযোগবান্ধব এবং দ্রুত করতে এবং যেকোনো উইন্ডোতে মানিয়ে নিতে বিভিন্ন অপশন যোগ হয়েছে। এ ছাড়াও নতুন আরো কতগুলো ফিচার নিয়ে গুগল কাজ করছে বলেই জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরেই জি-মেইলে একাধিক ফিচার যোগ করেছিলো গুগল। তবে, গুগল কর্তৃপক্ষ তাদের ব্লগে লিখেছে, জি-মেইলে শক্তিশালী করার পাশাপাশি একে আরো সুন্দর করার কাজ চলছে।

এদিকে, জিমেইল ব্যবহারকারীরা তাদের মেইল বক্সের ওপরে ‘গুগল বাজ’ সার্ভিসটি বিদায় নিচ্ছে বলে একটি মেসেজ দেখতে পাচ্ছেন। এ মেসেজটি ‘গুগল বাজ’ বন্ধের আগে এ সাইটটিতে রাখা পোস্ট সরিয়ে নেবার জন্য নোটিফিকেশন হিসেবে দেখানো হচ্ছে।গুগল বাজ বন্ধ করা ছাড়াও গুগল রিডার এবং গুগল ডকসেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে গুগল।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

No comments:

Post a Comment