দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারী দেশ দক্ষিণ কোরিয়া - SRLOVEBD

মেতে উঠুন প্রযুক্তির সুরে

Wednesday, 27 January 2016

দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারী দেশ দক্ষিণ কোরিয়া

তথ্য প্রযুক্তির দুনিয়ায় কত কিছুই না হচ্ছে । নিত্যদিনের নানান কাজের সঙ্গে যুক্ত হচ্ছে প্রযূক্তি । অবিশ্বাস্য হলেও সত্য, সারা বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারী দেশের তালিকায় শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্ট্যাটিস্টা। তালিকার শীর্ষে থাকা দেশগুলোর প্রতিটিতেই নেটের গতি ১০ এমবিপিএস।শীর্ষ থাকা দক্ষিণ কোরিয়ার ৪৫ শতাংশ বাসিন্দা ১০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করেন।
শীর্ষ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে জাপান ও সুইজারল্যান্ড। জাপানের ৪৩ এবং সুইজারল্যান্ডের ৩৭ শতাংশ মানুষ দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করেন। তালিকায় স্থান পাওয়া অন্য দেশগুলো হলো লাটভিয়া, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য। প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত হলেও এ তালিকায় অষ্টম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
সারা বিশ্বেই বর্তমানে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়ছে। এ তালিকায় পিছিয়ে আছে এশিয়ার বিভিন্ন দেশ। ইন্টারনেট সুবিধা সবার কাছে পৌঁছাতে হলে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

No comments:

Post a Comment