আপনার পিসিতে কি গুগল ক্রোম স্লো কাজ করে?? আপনি কি গুগল ক্রোম দিয়ে অনেক দ্রুত কাজ করতে চান তাহলে এই টিউনটি আপনার জন্য। - SRLOVEBD

মেতে উঠুন প্রযুক্তির সুরে

Saturday, 16 January 2016

আপনার পিসিতে কি গুগল ক্রোম স্লো কাজ করে?? আপনি কি গুগল ক্রোম দিয়ে অনেক দ্রুত কাজ করতে চান তাহলে এই টিউনটি আপনার জন্য।

যারা মোটামুটি লোয়ার কনফিগারের পিসি দিয়ে গুগল ক্রোম ব্যবহার করেন তারা বেশ ঝামেলার মদ্ধেই আছেন। কারন গুগল ক্রোম আমার দেখা সবথেকে বেশী র্যাম ব্যবহার কারি ব্রাউজার। একই সাথে একাধিক ট্যাব ওপেন করে কাজ করতে তো কথাই নেই। সাথে সাথে পিসি হ্যাং

তাই বলে কি আপনি গুগল ক্রোম ব্যবহার করবেন না? টা সেটা ঠিক না, আজকে আপনাকে কিছু টিপস দিবো যেগুলো ব্যবহার করে ক্রোমরে আগের থেকে ফাস্ট কাজ করাতে পারবেন।

টিপস ১ এক্সটেনশন-

The Great Suspender ব্যবহার করে আপনি
চাইলে খুব সহজেই ক্রোমকে আরও ফাস্ট করতে পারবেন, এই আপনার অব্যবহৃত সকল ট্যাব সাময়িক ভাবে ফ্রিজ করে রাখবে। আবার যখন দরকার হবে তখন সেই ট্যাবে ক্লিক করলেই পুনার চালু হয়ে যাবে। ডাউনলোড লিংক

Better Browse এটিও ঠিক একই রকম ক্রোম স্পীড আপ এক্সটেনশন। যেটা আপনাকে সর্বচ্চ ১৫% পর্যন্ত ফাস্টার ব্রাউজিং সুবিধা দিবে। ডাউনলোড লিংক

টিপস ২ সেটিংস-

# chrome://plugins এই লিংকে যেয়ে সকল অপ্রয়োজনীয় প্লাগিন ডিলিট করে দিন।

# chrome://extensions বাউজারে যত প্রকারের এক্সটেনশন আছে সেগুলো এই লিংকে পাবেন। যেখান থেকে অপ্রয়োজনীয় গুলো রিমুভ করে দিন।

# chrome://settings/clearBrowserData
সর্বশেস ক্যাশ কুকিজ, আপনার ব্রাউজারে জমে থাকা সকল ধরনের জমে থাকা নোংরা জমে থাকে এই অপশনে।

যেটা উপরে দেয়া লিংকে যেয়ে পরিস্কার করে নিন।

আশা করছি আজকে দেয়া টিপস গুলো কাজে লাগিয়ে আপনার ক্রোমকে আরও ফাস্ট কাজ করাতে পারবেন, আর যদি তারপরেও না হয় তবে আমি বলবো আপনার পিসির কনফিগার একটু উন্নত করুন। পিসির র্যাম মোটামুটি ৪জিবি পর্যন্ত বাড়াতে পারলেই কাজ হবে। কারন ২জিবি র্যামে সত্যি ক্রোম অনেক বিরক্ত করে।

আপনার কাছে যদি এর থেকে আরও অধিক কার্যকরী টিপস বা আইডিয়া থেকে থাকে তবে সেটি আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন।

No comments:

Post a Comment