ফ্রীল্যান্সিং ও ছোট খাটো কয়েকটি বিষয়। - SRLOVEBD

মেতে উঠুন প্রযুক্তির সুরে

Saturday, 16 January 2016

ফ্রীল্যান্সিং ও ছোট খাটো কয়েকটি বিষয়।

চলার পথে অনেকের সাথেই দেখা হয়। ফ্রীল্যান্সিং সবার কাছেই একটা কৌতুহল। একটা কথা সবাই কাছেই কমন, আমি ভালো কাজ জানি কিন্তু আমি কাজ পাই না। না জেনেও অনেকে ফ্রীল্যান্সিং করতে চায়। যারা না জেনে ফ্রীল্যান্সিং করতে চায় তাদের জন্য কিচ্ছু বলার নেই। কিন্তু যারা কিছু জানে, তারপর ও কাজ পায় না, ক্লায়েন্টে রিপ্লাই করে না তাদের জন্য অল্প সল্প কয়েকটি বাক্যঃ

আপনি কি নিয়মিত বিড করে থাকেন? যদি হ্যা হয় তাহলে ভালো কথা। ধৈর্য্যহারা না হয়ে কাজে এপলিকেশন দিতে থাকুন নিয়মিত। আপনি যদি সত্যি কাজ জেনে থাকেন তাহলে ইনশাহ আল্লাহ অবশ্যই পাবেন। আর যদি নিয়মিত বিড না করে থাকেন তাহলে নিয়মিত বিড করতে থাকুন। বিড করার এপলিকেশনটা সুন্দর করে লেখার চেষ্টা করুন।

আপনার স্কাইপি আইডি এপলিকেশনে দিতে পারেন। অনলাইনে প্রফেশনাল জগতে যোগাযোগের সেরা মাধ্যম হচ্ছে স্কাইপি। স্কাইপি যদি আপনি নাও ব্যবহার করেন তারপরও সাইন ইন করে ফেলে রাখুন। হয়তো যে কোন সময়ই কাজে লেগে যেতে পারে। হয়তো ক্লায়েন্টের দ্রুত কাজটা আদায় করা দরকার। আপনার স্কাইপি আইডি পেয়ে আপনার সাথে স্কাইপিতে কথা বলল, মার্কেটপ্লেসে হয়তো আপনাকে রিপ্লাই দেয় নি।  আপনি সুন্দর মত উত্তর দিতে পারলে কাজ সহজেই পেতে পারেন। আর দুই একটা কাজ সুন্দর মত করতে পারলে নিয়মিত কাজ পেয়ে যাবেন।

ক্লায়েন্ট যদি আপনার সাথে কথা বলে, তারপর হায়ার না করে। তাহলে ঐ কাজ নিয়ে আর একটা কথাও বলার দরকার নেই [ অন্তত আমার মতে] ও যাকে দিয়ে কাজটা করাতে চায় করিয়ে নিক। আপনি মাঝে মাঝে [ আবার প্রতিদিন না সপ্তাহে একবার, বিশেষ করে শনি রবিবার ] ক্লায়েন্টের খবর নিতে পারেন। যদি রিপ্লাই দেয় তাহলে তো ভালো, না দিলে নেই। হয়তো এভাবে আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, আর ভবিশ্যতে কাজ পেতে সুবিদে হবে।  মাঝে মাঝে দেখা যায় কাজ না পেলে ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করে বা ঠিক মত কথা বলেনা। এত নিজের যেমন ক্ষতি হয়, ক্ষতি হয় দেশের।

দ্রুত উত্তর দেওয়া অনলাইনে ভালো প্রফেশনালের লক্ষন। আপনি যদি ওডেস্কে নিয়মিত না ঢুকেন তাহলে ইমেল নটিফিকেশন অন করে রাখতে পারেন। সকল ব্রাউজারের জন্যই ইমেইল নটিফিকেশন এড অন / প্লাগইন্স রয়েছে। তাহলে মেইল আসলে আপনি সাথে সাথেই রিপ্লাই দিতে পারবেন আর হায়ার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

আবার বলি, বিড করতে থাকুন। বিড করার সময় ক্লায়েন্টে কি চায় তা একবার আপনার পড়া হয়ে যায়। এর ফলে আপনি কি পারেন, নিজের কাছে নিজের যোগ্যতা যাচাই হয়ে যায়। আর কিছু না পারলে একটু চেষ্টা করলেই শিখে নেওয়া যায়।

আগেই বলছিলাম ছোট খাটো বিষয়।  আর কি লিখব মনে পড়ছে না। আরেক সময়ের জন্য থাক  সকলের জন্য শুভ কামনা।

No comments:

Post a Comment