সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক কর্ণধর মার্ক জুকার বার্গের মেয়ে কথা আগে থেকেই জানে সকলেই। এবার সেই মেয়ের নতুন র্কীতি নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা ফেসবুকে। কারণ একটার জুকারবার্গের মেয়ে মাক্স দু’মাস বয়সেই সাঁতার কাটা শুরু করে দিয়েছে!
গর্বিত পিতার মতো মেয়ে ম্যাক্সের বিভিন্ন মুহূর্তের ছবি ফেসবুকে আগে থেকেই পোস্ট করতেন বার্গ। এবার দু’মাসের ম্যাক্সকে কোলে নিয়ে সাঁতার কাটলেন বাবা জুকারবার্গ। তার ছবিও ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি।
জানা গেছে, খুব সাবধানে মেয়েকে জলে নিয়ে ছবি তুলে তা আপলোড করেন জুকার। সঙ্গে ক্যাপশন দিয়েছেন ম্যাক্সের প্রথম সাঁতার কাটা। এর মধ্যেই ওই ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এর আগে জন্মের প্রথম দিনের ছবি হোক বা পিতা জুকারের অবাক হয়ে মেয়ের পাশে শুয়ে থাকার ছবি যা-ই হোক সবই এভাবেই ছড়িয়ে পড়েছিলো। এবার নিষ্পাপ মেয়ের মুখ পানে চেয়ে সাঁতার কাটার ছবিতে স্বাভাবিকভাবেই অসংখ্য লাইক পড়েছে। আর ছোট্ট ম্যাক্স জনপ্রিয় হচ্ছে গোটা দুনিয়ার মানুষের কাছে।
No comments:
Post a Comment