Payza Account তৈরি করবেন কিভাবে ? জেনে নিন A to Z - SRLOVEBD

মেতে উঠুন প্রযুক্তির সুরে

Tuesday, 19 January 2016

Payza Account তৈরি করবেন কিভাবে ? জেনে নিন A to Z

বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইন ব্যাংক Payza তে কিভাবে Account তৈরি করতে হয় সে সম্পর্কে ।

বন্ধুরা অনলাইনে আমরা অনেকেই ইনকাম করি এই ইনকামের অর্থ বিভিন্ন কার্ড বা একাউন্টের সাহায্য যেমন–পেইজা, পেপাল, স্ক্রিল ইত্যাদির মাধ্যমে নিজের পকেটে আনা যায়। কিন্তু সমস্যা হল –অনেকেই ঠিক করে বুঝতেপারেন না এখানে কি ভাবে একাউন্ট ওপেন করতে হয়, কি সুবিধা–অসুবিধা আছে ইত্যাদি। তাই আজ আমি আপনাদের সাথে বাংলাদেশে সাপোর্ট করে এমন একটি অনলাইন ব্যাংক(পেইজা) এ কিভাবে Account তৈরি করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি অনেকের উপকারে আসবে।

Payza তে Account তৈরি করার পূর্বে আমরা জেনে নি আসলে Payza কি ?

Payza একটি পেপালের মতই ইন্টারনেটে অর্থ লেনদেনের সহজ ও জনপ্রিয় পদ্ধতি। মুলত যারা নেটের বিভিন্নসাইটে ইনকাম করেন তারা তাদের অর্থ গ্রহনের জন্য,  Payza ব্যবহার করেন। Payza (যার পূর্বের নাম এলার্টপে) এর সদর দপ্তর বাড়ী কানাডাতে। অর্থাৎ এটি একটি কানাডিয়ান প্রতিষ্ঠান। ২০০৪ সালে মাত্র ৬জন  কর্মচারী নিয়ে এলার্ট পে যাত্রা শুরু করে। এখন এটি বর্তমানে প্রায় ২৫০ জনের অধিক কর্মচারী ও ১কোটির বেশী গ্রাহক নিয়ে একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিদিন প্রায় ১০,০০০ নতুন ব্যবহারকারীএলার্ট পে সাইটে রেজি করছে।বিশ্বের প্রায় ২০০ টি দেশে এর সার্ভিস চালু রয়েছে। এখানে প্রায় ২৫ টি মুদ্রায় অর্থলেনদেন করা যাবে।তাছাড়া এই প্রতিষ্ঠানের ৫২ টি দেশে জোনাল ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকেন।

কিভাবে Payza তে Account তৈরি করবেন ?

প্রথমে এখানে ক্লিক করুন। তারপরে দেখুন Payza এর ওয়েব সাইট ওপেন হয়েছে সেখান থেকে উপরের ডান কোনায় দেখুন MENU লেখা আছে সেখানে ক্লিক করুন। এবার দেখুন বাম পাশে SIGN UP লেখা আছে সেখানে ক্লিক করুন। এবার যে পেজটি এসেছে সেখানে দেখুন দুইটি অপশন আছে।

১.     Personal 

২.     Business

এখন আপনি আপনার পছন্দ মত যে কোন একটি অপশন সিলেক্ট করতে পারেন। মনে করুন আপনিBusiness অ্যাকাউন্ট খুলবেন তাহলেBusiness এর নিচে Select বাটনে ক্লিক করুন ।

তারপরে যে অপশনটি এসেছে সেখানে দেখুন আপনাকে কিছু তথ্য পূরণ করতে বলছে

উপরের ছবিটিতে খেয়াল করুন, প্রথমে আপনার কোম্পানীর নাম দিতে বলছে তো আপনি ঐ জায়গায় আপনার কোম্পানীর নাম দিন আমি দিলাম Techtweet24, তারপরে Salutation এর ঘর থেকে যে কোন একটি অপশন সিলেক্ট করুন (MR. or Mrs) । তারপরে First Name and Last Name এর ঘরে আপনার নাম দিন। মনে রাখবেন এখানে যে নাম দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও কিন্তু সেই নামে হতে হবে, নাম যদি ভুল দেন তাহলে কিন্তু তা আর পরিবর্তন করা যাবে না অতএব সাবধান । তারপরে Email address এর ঘরে আপনার একটি ই-মেইল দিন।ই-মেইল এড্রেস এর ক্ষেত্রেও ঐ একই কথা কোন ভুল করা যাবে না এখানে আপনার সঠিক ই-মেইল এড্রেসটি দিন। তারপরে Password এর ঘরে আপনার একটি পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ডটি অবশ্যই একটি বড় হাতের ও একটি ছোট হাতের অক্ষর সহ ৮ থেকে ২০ ক্যারেক্টার এর মধ্যে হতে হবে । তারপরে GET STARTED বাটনে ক্লিক করুন। এবার দেখুন আপনাকে আপনার যে ই-মেইলটি এখানে এড করেছেন সেখানে প্রবেশ করতে বলছে কারণ সেখান পেইজা থেকে একটি লিঙ্ক পাঠানো হয়েছে যে লিঙ্কে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টি ভেরিফাই করতে হবে।

 

আশা করি আপনার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে তা বুঝতে পেরেছেন, তারপরেও যদি কেও বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ।

আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামি পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়, আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment