আপনারা হয়তো জানেন ব্লগস্পটে সাইন আপ অপশন যোগ করা যায় না। কিন্তু আসলেই কি তাই? না, প্রকৃতপক্ষে
তো মূল টিউনে যাওয়ার আগে একবার ডেমো দেখে আসুন।
তো, আশা করি অভিজ্ঞরা ডেমো দেখেই বুঝে গেছেন এটা কিভাবে করবেন। আর একটা কথা বলে নিই, এটা গুগল ফর্মে তৈরি। এবার বোধহয় অনেকেই বুঝতে পারছেন আমি কি পদ্ধতি ব্যবহার করেছি। যদি না বুঝেন তাহলে বাকি অংশ আপনারই জন্য। কয়েক ধাপে বুঝিয়ে দিচ্ছি।
প্রথম অংশ
১। mail.google.com এ যান এবং লগ ইন করুন।
২। https://drive.google.com/drive/my-drive এ যান।
৩। এবার নিউ বাটনে ক্লিক করে মোর-এ যান এবং Google Forms ক্লিক করুন।
৪। এবার Question Title এ লিখুন নাম, ইমেইল বা বয়স।
৫। হেল্প টেক্সট হবে অনেকটা এরকম: আসল এবং প্রকৃৃত নাম লিখুন।
৬। Question Tipe এ গিয়ে প্রশ্নের ধরণ ঠিক করুন। যেমন: নাম আর ই-মেইলের ক্ষেত্রে TEXT, বয়সের ক্ষেত্রে Date
৭। ডান এর পাশে দেখুন Required Question নামের একটা অপশন আছে। ওটাই টিক দেওয়া ঘর যদি পূরণ করা না হয় তবে ফর্ম সেন্ড হবে না। অর্থাৎ রেজিস্টারের জন্য বাধ্যতামূলক ঘর হলে এখানে টিক দিন।
৮। ডান দিন।
৯। আরো ঘর যোগ করতে এড আইটেম ক্লিক করুন।
১০। ফর্ম তৈরি শেষে উপরে আপনার ডান হাতের দিকে সেন্ড ফর্ম অপশনে ক্লিক করুন।
১১। Embed অপশনে যান।
১২। কোডটি কপি করুন।
১৩। Done ক্লিক করুন।
দ্বিতীয় অংশ
১৪। http://www.blogger.com এ যান।
১৫। আপনার ব্লগে প্রবেশ করুন।
১৬। New Page ক্রিয়েট করুন।
১৭। এবার উপরে কোন কিছু লিখতে চাইলে লিখুন।
১৮। এবার Compose আর HTML হতে HTML নির্বাচন করুন।
১৯। কোডটি পেস্ট করুন।
২০। এবার পেজটি সেভ করুন।
২১। পেজটি মেনুবারে যোগ করুন।
তৃতীয় অংশ
২২। দৈনিক একবার করে https://drive.google.com/drive/my-drive এ যান।
২৩। ফর্ম টাইটেল(Responses) অপশনে গিয়ে দেখুন কেউ ফর্ম সাবমিট করেছে কিনা।
২৪। করলে আপনার ব্লগের সেটিংসে যান।
২৫। Permissions অপশনে গিয়ে তার ইমেইল আইডি যোগ করুন।
২৬। যাকে যোগ করলেন সে ইমেইল থেকে রিকুয়েস্টটি একসেপ্ট করলে কেবল টিউন করতে পারবে। কোন এডিট করতে পারবে না।


No comments:
Post a Comment