আপনার আশপাশের লোকজন আপনার সম্পর্কে কী ভাবছে, সেটা জানতে পারলে কেমন হতো? এই কৌতূহল কমিয়ে আনতে মাইক্রোসফট নিয়ে আসছে ‘মাইক্রোসফট গগলস’। এটি এক ধরনের চশমা, যা আপনার আশপাশে থাকা মানুষের অনুভূতি সম্পর্কে আপনাকে ধারণা দেবে। এসব ধারণা অমূলক নয়, বরং বিচার-বিশ্লেষণ করে পাওয়া তথ্য। মাইক্রোসফট উল্লেখ করেছে, তারা মানুষের অনুভূতি নির্ণয় করার জন্য একটি পরিধানযোগ্য যন্ত্র নিয়ে গবেষণা করছে। যন্ত্রটি পরিধানের মাধ্যমে আশপাশের মানুষের অনুভূতি সম্পর্কে জানা যাবে। যন্ত্রটির সঙ্গে সংযুক্ত বিভিন্ন সেন্সরের মাধ্যমে এই অনুভূতিগুলো শনাক্ত করা হবে। ক্যামেরা এবং মাইক্রোফোনের সাহায্যে মানুষের অনুভূতি চিহ্নিত করবে যন্ত্রটি। সে সঙ্গে তাপমাত্রা মাপা, শরীরী নানা অঙ্গভঙ্গি চিহ্নিত করা এবং মানুষভেদে কথা বলার ধরন আলাদা করে শনাক্ত করতে পারবে এই যন্ত্র। আর এই সবকিছু বিশ্লেষণ করে মতামত জানাবে যন্ত্রটি। আরও জানুন এনটিভিবিডিডটকম-এ >>> ক্লিক করুন
http://www.ntvbd.com/
No comments:
Post a Comment