ধীরগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন, এমন ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার যুক্ত করছে ফেসবুক। নতুন এই ফিচারটি ব্যবহার করে ইন্টারনেটের গতি কম থাকলে কিংবা ইন্টারনেট না থাকলেও ফেসবুকে স্ট্যাটাস আপডেট কিংবা কমেন্ট করা যাবে।
ফেসবুকের এই ফিচারটি আপাতত পাওয়া যাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে। ইন্টারনেটের গতি যখন কম থাকবে কিংবা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে এক্ষেত্রে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীর কমেন্ট কিংবা স্ট্যাটাসটি সংরক্ষণ করবে। যখন এটি ইন্টারনেটে যুক্ত হতে পারবে, তখনই কাঙ্ক্ষিত পোস্টে কমেন্টটি যুক্ত করে দেওয়া হবে কিংবা আগে থেকে জমা করে রাখা স্ট্যাটাসটি আপডেট করে দেওয়া হবে। আর পুরো কাজটিই হবে স্বয়ংক্রিয়ভাবে।
No comments:
Post a Comment