কম দামের ৭ ইঞ্চির ট্যাব আনল মাইসেল । - SRLOVEBD

মেতে উঠুন প্রযুক্তির সুরে

Tuesday, 26 January 2016

কম দামের ৭ ইঞ্চির ট্যাব আনল মাইসেল ।

স্বল্প দামে ট্যাব কিনতে চান? আপনার জন্য দেশীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইসেল আনলো সাশ্রয়ী দামের ট্যাব। এটির মডেল মাইসেল নিওট্যাব প্রো। এটির মূল্য মাত্র ৪ হাজার ৪ শত চুয়াল্লিশ টাকা।

ট্যাবটিতে রয়েছে ৭ ইঞ্চির ডিসপ্লের। এতে ১.৩ গিগাহার্জের প্রসেসর ব্যবহার করা হয়েছে। র‌্যাম আছে ১ জিবি। ট্যাবটিতে ৩২০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।  ট্যাবটিতে সিম ব্যবহারের সুযোগ না থাকলেও এতে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা আছে।

মাইসেলের এই ট্যাবটিতে  ২ মেগাপিক্সল অটো ফোকাস ব্যাক ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সংযোজন করা হয়েছে।

 

এতে ব্লটুথ, হটস্পট, ফটো ভিউয়ার/এডিটর, ডকুমেন্ট ভিউয়ার, ভয়েস মেমো এবং রেকর্ডারসহ  জি-সেন্সর, মোশন সেন্সরের মত গুরুত্বপূর্ণ কিছু সেন্সর। যা ট্যাবটিকে করেছে আরো যুগপোযোগী। ওটিজি সুবিধা থাকায় এর মধ্যোমে প্রেন ড্রাইভ, মাইস, কী-বোর্ড,হিসেবে ব্যবহার করা যাবে।

মাইসেলের ডিরেক্টর (অপারেশন) ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সবসময় তথ্যপ্রযুক্তি প্রেমীদের কথা চিন্তা করেই বাজারে নিত্য নতুন সব প্রোডাক্ট নিয়ে আসি। এরই ধারাবাহিকতায় সবচেয়ে কমমূল্য এবং আধুনিক সব সুবিধা নিয়ে মাইসেল এই নিওট্যাক প্রো ট্যাবটি বাজারে এনেছে।

ভাল লাগলে শেয়ার করুন ...

No comments:

Post a Comment