সেদিন ছিল 2090 সাল এর 16 ই আগষ্ট ।
বৃষ্টি হচ্ছিল ব্যাঙ এর ঘ্যাংগর ঘেঙ আর ঝিঁ ঝিঁ পোকার শব্দে পাহাড়ের গুহার আশে-পাশে এক সংগীত এর মিলন মেলার মুখরিত হয়ে উঠেছিল। আমি তখন পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলাম, বাইরে কেমন যেন ভয়ানক শব্দ হচ্ছে, উকি মেরে দেখার চেষ্টা করলাম । পাহাড়ের গুহা থেকে সামান্য কিছু দুরে একটা বস্তুর লাল-নিল আলোকছটা দেখতে পেলাম। সাহস করে আলোকছটার দিকে যাবার চেষ্টা করলাম।গলা শুকিয়ে যাচ্ছে আর কিছু দুরে, ওই আলোকছটা থেকে কেমন যেন অদ্ভুদ শব্দ হচ্ছে, এই রকম শব্দ আগে কখন শুনেনি, ভয় লাগানো অদ্ভুদ শব্দ । ভয়ানক মেঘের গর্জন আর ভয়ানক বৃষ্টি। গুটি গুটি পায়ে এগুচ্ছি, মনে হচ্ছে আমাকে কেউ যেন ডাকছে, কেন এই ডাকাডাকি,অদ্ভুদ সব কিছুই মনে হচ্ছে, বুঝতে পারলাম না, তবে কি এটা, যেটা আমি ভাবছিলাম । হয়তো কিছুই না, যতই ওই আলোকছটার কাছে যাচ্ছি ততই আলোকছটা ক্রমশ ছোট হয়ে আসছে।
আমি একেবারে আলোকছটার খুব কাছে,চোখ বন্ধ করলাম,চোখ খুলতেই………..
সামনে পর্বে আবার দেখা হবে…..
…………………………………………………………..চলবে ।
No comments:
Post a Comment