মাথাটা চক্কর দিয়ে আসল, আমি নিস্তেজ হয়ে পরলাম । কিছুক্ষন পর, আমি এক অন্ধকার ঘরে অশার হয়ে সুয়ে আছি। এটা কোথাই, আমি জানি না । বাইরে ফিস ফিস করে কারা যেন কথা বলছে,কথা গুলো বুঝতে পারলাম না। তবে এর আগে কোথাই যেন শুনেছি। যাই হোক এই অন্ধকার ঘর থেকে বের হওয়া দরকার, নইলে হইতো মারা পরতে পারি। শরীরে শক্তি বলতে কিছুই নেই, আমি সেই অন্ধকার ঘরে অন্ধর মত হাত বাড়িয়ে বাড়িয়ে ঘুরতে লাগলাম, ঘরটা প্লাটিনাম এর তৈরি। বাইরে যাবার উপাই খুজে পাচ্ছি না, এদিকে একটা ছিদ্র দেখতে পেলাম, ওই ছিদ্র দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলাম । বাইরে বৃষ্টি হচ্ছিল,অন্ধকার ।
অনুমান করলাম এটা আলাদা কোন স্থান । অত্যন্ত ঠান্ডা, নিঃশ্বাস ঘনঘন পরতেছিল, কিভাবে বের হব, আমি চিন্তাই পরে গেলাম। তাছাড়া আমার শরীরে শক্তিও নাই, আমার কাছে সুর্যের আলোর এক থলি শক্তি মজুদ আছে, এটা দিয়ে মোটামোটি শক্তি ফিরে পাব, সেটা দিয়ে শরীরে শক্তি সঞয় করলাম। মাথার লেজার রশ্মি চালু করলাম, লেজার রশ্মি দিয়ে অন্ধকার ঘর এর এক পাশ কাটার চেষ্টা করলাম, কিন্তু বার বার চেষ্টা করার পরও পারলাম না। আর কাজ হবে না বলে মনে হচ্ছে, বুকের ইনফ্রারেড রশ্মি দিয়ে অন্ধকার ঘর স্কান করতে লাগলাম, আর দুর্বল স্থান খুজতে লাগলাম, হয়ত দুর্বল স্থানে ইনফ্রারেড রশ্মি কাজ করতে পারে। কিন্তু কোথাও দুর্বল স্থান খুজে পেলাম না।
হটাৎ এই ঘরের দরজা খোলার বিকট আওয়াজ পেলাম। আমি চুপচাপ মেঝেতে শুয়ে পরলাম যারা আমাকে বন্দি করেছিল তাদের দুইজন কে এখানে দেখলাম। ওরা উচ্চতায় ওনেক ছোট, কিন্ত মনে হল শক্তি ও টেকনোলোজিতে ওরা ওনেক শক্তিশালী । ওদের পরনে লোহার অত্যাধুনিক পোশাক । তাদের চোখ দিয়ে নিল আলোর হালকা আভাস, ওদের হাতে অত্যাধুনিক অস্ত্র ওরা একে অপরের মাঝে কি যেন কথা বলছে, আমি চুপ চাপ, কিছুক্ষন পর..
………………………………………..চলবে ।
No comments:
Post a Comment