আমরা একাকি নই…..এলিএন(পর্ব- 3 নিরো) - SRLOVEBD

মেতে উঠুন প্রযুক্তির সুরে

Monday, 18 January 2016

আমরা একাকি নই…..এলিএন(পর্ব- 3 নিরো)

চুপচাপ বসে আছি তাদের তৈরি হলোগ্রাফিক চেয়ারে,ঘরটা সম্পুন্ন লেজার রশ্মির দিয়ে তৈরি।

 

 

ঘরের মাঝ খানে আমি হলোগ্রাফিক চেয়ারে বসে আছি।

 

 

বুঝলাম এটা ভাষা ট্রান্সলেটর রুম।একটু আগে যখন তাদের কথা বার্তা বুঝতে পারছিলাম না, আর এখন ঠিকই তাদের ভাষা বুঝতে পারছি।কিছুক্ষন এর মাঝেই কয়েকজন লোহার পোশাকধারি লেজার রুমের কাছে এল।আমার বেচেঁ থাকাতে ওদের খুব রহস্য জনক বলে মনে হল,আমাকে তারা চেয়ে চেয়ে ভাল করে দেখল,বিশেষ করে তাদের দলপতি আমাকে বেশ ঘুরে ঘুরে দেখছে।

 

———–কি নাম তোমার ? ‍দেখ আমরা কিন্তু খুব ই ভয়ানক না।আমরা তোমাকে মারবো না । [এক নিঃশ্বাস এ কথাগুলো শেষ করল তাদের দলপতি ভাষা ট্রান্সলেটর রুম ছাড়া হয়ত আমি  তাদের কথা বুঝতে পারতাম না]

———তোমরা কি চাও ? আমাকে ছেড়ে দা্ও।

———–তোমার পরিচয় দাও। কোথা থেকে তুমি এসেছো ?

[কোন জবাব না করে তাদের বলতে লাগলাম আমার পরিচয়]

———আমি নিরো

 

——–আমি 10 বছর ধরে এই অন্ধাকার গ্রহে বাস করি, বিধংস্ব শসার থেকে আমি বেচে গেছিলাম,শত্রু পক্ষ আমাদের শসার ধংস্ব করে দিয়েছিল,আমার পরিবার্ এর মধ্যে আমি ই একমাত্র বেচে আছি,আর কি জানতে চান?

————তোমাদের শসার কেন ধংস্ব হয়ে ছিল ?

——আমি জানি না,তবে কেন ধংস্ব হয়ে ছিল আমার বাবা ই ভাল  জানতেন,কিন্তু আমি,আমার বাবা সহ আমার পরিবার কে হারিয়ে ফেলেছি।কিন্তু আপনারা কে?কেন আমাকে বেধে রেথেছেন?

———-আমরা আমাদের পরিচয় দিতে চাই না,

তবে যেন রাখ, আমরা এই ইউনির্ভাস এর সবচেয়ে খারাপ গ্রহ থেকে এসেছি।

[মনে মনে ভাবলাম হয়ত এরাই তারা, বা এরা কে ?]

[আর আমাকে বেধে রাখার রহস্য টা কি ,তাহলে এই অন্ধকার গ্রহের আমরা কেই না]

—————-আমরা আর ঘন্টা খানেক পরে আসব।

[ওরা চলে গেল]

 

[আমাকে এখান থেকে বের হতে হবেই, ‌আমার ইন্দ্রিয় শক্তি কে জাগ্রত করার চেষ্টা করলাম,আমার প্রিয় রোবট রক্সিল এর সাথে ইন্দ্রিয় যোগাযোগ করার চেষ্টা করলাম,রক্সিল কে জানিয়ে দিলাম যে আমি খুব বড় বিপদে আছি,রক্সিল সেই বিধংস্ব শসার থেকে বেচে যাওয়া ই এক মাত্র রোবট,

 

রক্সিল খুবই বুদ্ধিমান,রক্সিল আমাকে সংকেত ‍দিল যে সে কিছুক্ষনের মাঝেই এখানে চলে আসবে,আমি হলোগ্রাফিক চেয়ারে বসে বসে ভাবছি,

হঠাৎ কোথা থেকে যেন একটা কথা ভেসে এল]

————–সার এখানে যাকে বন্দি করা হয়েছিল, সে তার ইন্দিয় শক্তি দিয়ে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।

 

[কিছুক্ষন পর]

…………………………………………..চলবে

 

No comments:

Post a Comment